করোনায় আরও ৬ জনের মৃত্যু

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা যান।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হলো।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২১১ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ১৬ শতাংশ।

আজ রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৪ জন, ষাটোর্ধ্ব ১ জন এবং ৭০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। অন্যদিকে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়।

এমইউ/এমএইচআর

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার