করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির প্রথম দিকে আক্রান্তদের শরীরে বেশি মাত্রায় উপসর্গ দেখা দিলেও নতুন ধরনগুলোর ক্ষেত্রে উপসর্গ কম দেখা যাচ্ছে। তবে করোনা সেরে ওঠার পরেও অনেকের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। শ্রবণশক্তি হারিয়ে ফেলা তার মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর এক গবেষণা বলছে- করোনা আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি এবং শ্রবণশক্তি হ্রাসের মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন।

গবেষকরা জানান, কোভিড আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ থেকে ১৫ শতাংশ মানুষের এই শ্রবণশক্তি হ্রাস বা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা এক দিকে বিরক্তিকর এবং পাশাপাশি উদ্বেগজনকও। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা গেছে।

চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাস কানের সোয়ান কোষগুলিতে প্রভাব ফেলতে সক্ষম। তাই কানের এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে। এ ছাড়াও বিশেষজ্ঞদের মতে, কয়েকটি পদ্ধতি যেমন-গভীর শ্বাসের ব্যায়াম, ভাসোডিলেশন এবং স্টেরয়েড থেরাপি ইত্যাদি এ ক্ষেত্রে প্রাথমিকভাবে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান