কম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার পোয়েপেটে ক্যাসিনো-হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলগুলো। এ নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সীমান্ত শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোর দ্বিতীয় তলায় হঠাৎই আগুনের সূতপাত হয় এবং দ্রুতই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় চারশর মতো মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে।

ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হোটেল-ক্যাসিনোটি থাইল্যান্ডের সীমান্ত লাগোয়া। ওই হোটেলে থাইল্যান্ডের অনেক নাগরিকও রয়েছেন। আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।

শুক্রবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশের অগ্নি নিরাপত্তা ও নির্বাপনে আরও উন্নতিতে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, ভবনের যতটুকু অংশ অবশিষ্ট আছে, তা ধসে পড়তে পারে এই শঙ্কায় তাদেরকে খুব সাবধানতার সঙ্গে ধীরলয়ে কাজ করতে হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে সরকার একটি কমিটিও গঠন করেছে।

এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহত ও নিহতদের বেশিরভাগই থাইল্যান্ডের নাগরিক। তাদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার