কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ রোববার কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে ২-১টি ট্রেন ছাড়তে বিলম্ব হলেও বেশিরভাগ মানুষের ট্রেনে কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

রোববার (৭ এপ্রিল) সকালে কমলাপুর স্টেশনে দেখা যায়, চেকিংয়ের আওতায় এসে শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। সবার সঙ্গেই রয়েছে ট্রেন যাত্রার টিকিট। কারও কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। আর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে তদারকি করছেন।

এদিকে, ট্রেনে স্বস্তিতে উঠতে পেরে ঘরমুখী যাত্রীদের চোখে-মুখেও ছিল উচ্ছ্বাস। সবার মুখেই ছিল হাসি। অন্যদিকে, রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে এবার ভাগ করে ছাড়া হচ্ছে ট্রেন। ফলে কমলাপুরে চাপ কিছুটা কম। যাত্রার পঞ্চম দিনে ৪২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ২টি ঈদ স্পেশাল আন্তঃনগর ট্রেন।

কুড়িগ্রামের রাসেল মিয়া বলেন, আমাদের উত্তরবঙ্গের যাত্রীদের জন্য ট্রেন একমাত্র ভরসা। যমুনা সেতুতে যে পরিমাণ গাড়ির জট হয়, ঈদের আগে এটি খুবই ভোগান্তির। এ বছর খুব সহজে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা গেছে। এজন্য তেমন কোনো ভোগান্তি হবে না।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

জানা গেছে, গত চার দিনের তুলনায় আজ পঞ্চম দিনে মানুষের ভিড় অনেক বেশি রয়েছে। বিকেলের ট্রেনগুলোতে হয়তো আরও বেশি যাত্রীর চাপ বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার