কমলগঞ্জে ‌‘অচেনা’ প্রাণীর কামড়ে আহত ৫, এলাকাজুড়ে আতঙ্ক

news-image

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পরে এবার মৌলভীবাজারের কমলগঞ্জে ‘অচেনা’ প্রাণীর কামড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই প্রাণীর ভয়ে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ও বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আক্রমণের শিকার ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের মা-ছেলেও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এলাকার দীপক মল্লিকের শিশুপুত্র দুর্জয় মল্লিক (২) প্রাণীটির আক্রমণের শিকার হয়। শিশুটির মুখণ্ডল, শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এসময় তার পাশে থাকা ভাই দিব্য মল্লিককেও (৫) রক্তাক্ত জখম করে প্রাণীটি। শিশুদের আর্তচিৎকারে তাদের মাসহ বাড়ির লোকজন এগিয়ে গেলে প্রাণীটি পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বিকেলে প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশুপুত্র বিপ্লব রায় (১০) এবং মখলিছ মিয়ার শিশুকন্যা মরিয়ম জান্নাত (৮)। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, প্রাণীটি দেখতে অনেকটা কুকুরের মতো। একা কোনো ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। প্রাণীটির হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন। বিশেষ করে রাতে হাটবাজার থেকে ফেরার পথে হাতে লাঠি রাখতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেদায়েত উল্লাহ  বলেন, সচরাচর এরকম ঘটনা শোনা যায় না। এটা পাগলা কুকুর বা শিয়াল হতে পারে। আহত ব্যক্তিদের ভ্যাকসিন নেওয়া একান্ত প্রয়োজন। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান