কমনওয়েলথ গেমসের বাছাইয়ে মালয়েশিয়াকে উড়িয়ে দিল মেয়েরা

news-image

কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত তারা পুরো ২০ ওভার খেললেও দলটির কেউই ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল দুইজন, সর্বোচ্চ ১২ অধিনায়ক দুরাইসিংগামের।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং উপহার দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুয়াইয়া ও রুমানা। ৪ ওভার বোলিং করে কেবল ৪ রান দেওয়া রুমানা জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।একটি করে উইকেট প্রাপ্তি সালমা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনির।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের সম্ভাবনা জাগান শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। কিন্তু পঞ্চম ওভারে ৪ চার ও এক ছক্কায় ১৯ বলে ২৮ রান করা শামিমা ফিরলে ভাঙে ৩৮ রানের জুটি।

এক ওভার পর ফিরে যান আরেক ওপেনার মুর্শিদাও। এক চারে ১৬ বলে ১৪ রান করেন তিনি। পরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নিগার ও ফারজানা হক।কেনিয়ার বিপক্ষে বুধবার দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশের মেয়েরা।পাঁচ দলের বাছাইপর্ব থেকে কেবল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে কমনওয়েলথ গেমসের মূল পর্বে। আগামী জুলাই-অগাস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে হবে আট দলের মূল পর্ব।

এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাকি সাত দল। ২০২১ সালের ১ এপ্রিলের নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দলের পাঁচটি হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। আর ওয়েস্ট ইন্ডিজের জায়গায় নিজেদের মধ্যে বাছাই পেরিয়ে ক্যারিবিয়ান অঞ্চল থেকে উঠে এসেছে বারবাডোজ।

কমনওয়েলথ গেমসের ২২তম আসর আগামী ২৮ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট। এই নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের ইভেন্ট হবে এই ক্রীড়াযজ্ঞে, মেয়েদের প্রথম।

কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট যোগ করা হয়েছিল ১৯৯৮ সালের আসরে। ৫০ ওভার ক্রিকেটের একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল সোনা জিতেছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার