কথা বলে সিদ্ধান্ত নেবেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত সিনেমা ‘চোখ’। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব ও রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ ইকবাল জুয়েল।

‘চোখ’ নিয়ে কতটা আশাবাদী বুবলী? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর’। এরপর প্রায় দেড় বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি। যদিও শাকিব খানের সঙ্গে জুটির বাইরে আমার প্রথম ছবি “ক্যাসিনো”। ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু করোনা মহামারির কারণে আটকে গেছে। এখন “চোখ” মুক্তি পাচ্ছে। এর মধ্যে হলগুলো খুলছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা হলে এসে ছবিটি দেখবেন। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে। মানসিকভাবে কিছুটা হলেও প্রাশান্তি দেবে।’

বুবলী আরও জানান ‘চোখ’ খুবই ভালো গল্পের ছবি। যার কারণে করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে তিনি কাজটি করেছেন।

সিনেমার প্রচারণায় নাকি আপনাকে পাওয়া যাচ্ছে না? উত্তরে বুবলী বলেন, ‘কে বলল। করোনার কারণে এখন কিন্তু সবাই স্যোশ্যাল মিডিয়ায় সরব। আমার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন, ছবিটি নিয়ে কি পরিমাণের পোস্ট করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন গণমাধ্যমেও ছবিটি ঘিরে সাক্ষাৎকার দিচ্ছি। নিজের দায়িত্ববোধ থেকেই এর প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর প্রযোজনা প্রতিষ্ঠানের আলাদা পরিকল্পনা থাকলে, সেটা নিয়েও কথা বলে একটা সিদ্ধান্ত নেব।’

শাকিবের বাইরে এটা আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে। এর সাফল্য নিয়ে কতটুকু আত্মবিশ্বাসী? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের সঙ্গে পর পর বেশ কিছু ছবি করেছি। দর্শকরাও আমাকে শাকিবের সঙ্গে দেখেই বেশি অভ্যস্ত। কিন্তু আবার অনেকের প্রশ্ন, আমি কেন শাকিব ছাড়া ছবি করি না। সেই জায়গা থেকেই কাজটি করেছি। শিল্পী হিসেবে সবার সঙ্গে অভিনয় করতে চাই। সবশেষে এটাই বলব, “চোখ’ ভালো গল্পের ছবি, দর্শকের ভালো লাগবে। ছবিটি ঘিরে আমি শতভাগ আশাবাদী।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার