কত সম্পদের মালিক বিরাট-আনুষ্কা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের খেলোয়াড়দের মধ্যে উপার্জনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন বিরাট কোহলি। তার স্ত্রী আনুষ্কা শর্মাও উপার্জনের দিক থেকে বলিউড তারকাদের মধ্যে ওপরের দিকে রয়েছেন। এই তারকা দম্পতির মোট সম্পত্তির পরিমাণ চোখে পড়ার মতো।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ওরলিতে ওমকার ১৯৭৩ নামের একটি তিন টাওয়ার কমপ্লেক্সে থাকেন বিরাট ও আনুষ্কা। সি টাওয়ারের ৩৫ নম্বর তলায় থাকেন তারা। মুম্বাইয়ের এই ফ্ল্যাটটি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। বিরাট ও আনুষ্কা দুজনেই ইনস্টাগ্রামে মাঝেমধ্যে এই ফ্ল্যাটের ছবি পোস্ট করেন। ৭ হাজার ১৭১ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে ভারতীয় মুদ্রায় ৩৪ কোটি টাকা খরচ করেছেন তারা।

মুম্বাইয়ের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি আলিবাগ এলাকায় বিলাসবহুল আবাসন কিনে রেখেছেন। বিরাট ও আনুষ্কাও তার ব্যতিক্রম নন। আলিবাগে তারাও একটি খামারবাড়ি কিনেছেন। করোনার সময় এখানকার কিছু ছবিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন এই দম্পতি। এই খামারবাড়ি কিনতে ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকা খরচ করেছেন বিরাট ও আনুষ্কা।

গুরুগ্রামে একটি বাংলো কিনেছেন বিরাট ও আনুষ্কা। পরিবারসহ সবাই এই বাংলোতেই বেশিরভাগ সময় কাটান। ১০ হাজার বর্গফুটের এই বাংলোর বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৮০ কোটি টাকা।

অভিনয় শুরুর ৯ বছর পর ব্যবসার সঙ্গে যুক্ত হন আনুষ্কা। ২০১৭ সালে জামাকাপড় বিক্রির সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। শোনা যায়, এই সংস্থার মোট সম্পদ ভারতীয় মুদ্রায় ৭০ কোটি টাকা।

নামী ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহে রাখতে ভালবাসেন বিরাট। ক্রিকেটারের কাছে বহুমূল্য ঘড়ির সংখ্যা প্রচুর হলেও তার মধ্যে উল্লেখযোগ্য হল রোলেক্সের একটি ঘড়ি। রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা রেনবো ইভরোজ গোল্ড ঘড়িটির বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৬৯ লাখ টাকা। এই ঘড়ির কেসে ৫৬ ধরনের আলাদা কাটিংয়ের হিরে বসানো রয়েছে।

বেন্টলে ফ্লায়িং স্পার ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে বিরাটের। এই গাড়িটি কিনতে ভারতীয় মুদ্রায় ৩ দশমিক ৯৭ কোটি খরচ করেছেন বিরাট।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার