কত ঘণ্টা কাজ করলে কিনতে পারবেন আইফোন ১৩?

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে আইফোনে ১৩ সিরিজ। বাজারে আসার পরই এই উন্নত প্রযুক্তি সম্পন্ন ফোনের দাম জেনে অনেকেই ভিমড়ি খেয়েছেন। কারণ সাধারণ মানুষের নাগালের বাইরে নতুন এই আইফোনের দাম। এজন্য নানারকম মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে বিভিন্ন আইফোন-কিডনি জোকস। ফলে এই ফোনের দাম শুনে যে ক্রেতাদের চোখ কপালে উঠেছে তা বুঝায় যাচ্ছে।

সম্প্রতি মানি সুপারমার্কেটের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ হয়েছে। তাতে জানানো হয়েছে, কোন দেশের মানুষদের কত ঘণ্টা কাজ করলে আইফোন কেনার সুযোগ মিলবে। বা সেই মানুষটি আইফোন কিনতে পারবেন।

একজন ভারতীয়র পক্ষে আইফোন ১৩ কেনা তখনই সম্ভব হবে, যদি তিনি প্রায় ৭২৪ ঘণ্টা কাজ করেন। অর্থাৎ, হিসেব করলে দাঁড়ায় প্রায় ৩০ দিন কাজ করলেই একজন ভারতীয় আইফোন ১৩ কিনতে পারবেন। তবে, শুধু ভারতীয়দের ক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষরাও আইফোন ১৩ কিনতে হলে তাদের কতক্ষণ কাজ করতে হবে, তাও জানা গিয়েছে সেই তথ্যে।

একজন সুইজারল্যান্ডের অধিবাসীকে কাজ করতে হবে মাত্র ৩৪.৩ ঘণ্টা। আবার ফিলিপিন্সের মানুষকে কাজ করতে হবে ৭৭৫ ঘণ্টা।

ভারতের বাজারে আইফোন ১৩-এর দাম শুরু হয়েছে ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। তবে বিশেষত্বের ওপর নির্ভর করে দাম রয়েছে এক লাখ নয় হাজার ৯০০ রুপি পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান