কণ্ঠশিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টা

nancy2ডেস্ক রির্পোট : আত্মহত্যার চেষ্টা করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। শনিবার নেত্রকোনার নিজ বাড়িতে সন্ধ্যার  দিকে ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি এ চেষ্টা করেন।
অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে নেত্রকোনা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় এবং হাসপাতালে আইসিইউ না থাকায় কর্তব্যরত চিকিৎসক ন্যান্সিকে সাড়ে সাতটার দিকে ময়মনসিং মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
জানা গেছে , নেত্রকোনো শহরের গারা এলাকায় ন্যান্সির নিজের দুই তলা বাসা রয়েছে। ওই বাসায় নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ না থাকলেও মাঝে মাঝে ন্যান্সি সেখানে আসেন। শুক্রবার তিনি ঢাকা থেকে ওই বাসায় আসেন। একদিন অবস্থানের পর শনিবার বিকেলে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিবেশিরা। তাকে ওই অবস্থায় নেত্রকোনো জেলা হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ওসি মাসুদ খান সময়ের কণ্ঠস্বরকে  জানান, নেত্রকোনা পৌরসভার গাড়া এলাকায় নিজ বাড়িতে ৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ন্যান্সি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।
স্থানীয় সূত্রমতে, কণ্ঠশিল্পী ন্যান্সি নিজ অর্থে নেত্রকোনা শহরের গারা এলাকায় দোতলা বাড়িটি নির্মাণ করেন। কিন্তু সে বাড়িতে পরিবারের কোনো সদস্য বসবাস করে না। তার মার মৃত্যুর পর বাবা আবারো বিয়ে করেন। এরপর থেকে পরিবার থেকে অনেকটা দূরে সরে যান ন্যান্সি। নিজের বাড়িটি দেখা শোনা করার জন্য তিনি নিরাপত্তাকর্মীদের রেখেছেন। ঢাকায় কর্মক্ষেত্র ও শ্বশুরবাড়ি ময়মনসিংহ থেকে মাঝে মাঝে তিনি নেত্রকোনায় গিয়ে ওই বাড়িতে অবস্থান করতেন।
তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্যারিয়ারের উত্থান-পতন ও পারিবারিক নানা টানাপোড়েনে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন আলোচিত এই সঙ্গীতশিল্পী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার