কঙ্গোতে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

news-image

অনলাইন ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী মিলিশিয়াদের বিরুদ্ধে এক অভিযানে জাতিসংঘের আট শান্তিরক্ষীসহ ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীরা মালাবি ও তানজিয়ার বলে জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

এ ঘটনায় জাতিসংঘের আরও ১০ শান্তিরক্ষী আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন।

দেশটির আঞ্চলিক রাজধানী বেনি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিদিদিইউয়ে বুধবার এক অভিযানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ কথা জানায়।

জাতিসংঘ পরিষদ জানায়, কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলাকালে প্রতিপক্ষের হামলায় তাঞ্জানিয়ার এক এবং মালাউই সাত শান্তিরক্ষী নিহত হয়েছে।

প্রায় এক বছর আগে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত হওয়ার পর এসব শান্তিরক্ষীর মৃত্যু কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।

কঙ্গোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের (এমওএনইউএসসিও) শান্তিরক্ষী বাহিনীর সহকারি প্রদান জেনারেল বার্নাড কমিন্স বৃহস্পতিবার বলেন, জিহাদি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে মঙ্গলবার কঙ্গো সৈন্যের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।

দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার