কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠেয় নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধী দল কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে।

নির্বাচন সামনে রেখে রোববার রাজ্যের ইউনা এলাকায় এক সমাবেশে কংগ্রেসকে নিয়ে আক্রমণাত্মক এই বক্তব্য দেন মোদি। ‘হিমাচল প্রদেশের নির্বাচন একতরফা হয়ে গেছে। কংগ্রেস রণক্ষেত্র থেকে পালিয়েছে’, বলেন মোদি।

রাজ্য নির্বাচনের আগে তৃতীয় ও শেষবারের মতো হিমাচল সফরে যান মোদি। সেখানে হিমাচলের ঐতিহ্যবাহী টুপি পরে নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কিছু নোট অকার্যকর করার দিন ৮ নভেম্বরকে ‘কালো টাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি।

কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, ‘নোট বাতিলে বিপাকে পড়ে কিছু লোক এখনো অভিযোগ করছে এবং ৮ নভেম্বর কালো টাকা দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে।’

উন্নয়নই একমাত্র সমাধান উল্লেখ করে মোদি বলেন, ‘আমাদের দৃষ্টি এখন বিকাশ (উন্নয়ন)। সব সমস্যা সমাধান ও জাতিকে অন্য উচ্চতায় নেওয়ার একমাত্র সমাধান হলো উন্নয়ন।’

নির্বাচনের মাত্র চার দিনে পার্বত্য রাজ্য হিমাচল চষে বেড়াচ্ছেন মোদি। ইউনায় সমাবেশ শেষ করে তিনি রাজ্যের পালামপুরে আরেকটি সমাবেশ শেষ করে যাবেন কুল্লু এলাকায়। সেখানে প্রচারের সমাপ্তি টানবেন ভারতের প্রধানমন্ত্রী।

৯ নভেম্বর শুরু হতে যাওয়া ৬৮ আসনের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার