ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : ঈদের পর প্রথম কর্মদিবসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ, পেসার তাসকিন আহমেদ ও ব্যাটসম্যান সাব্বির রহমান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোস্তাফিজুর রহমান।

এছাড়া বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। দু’দিন নতুন কোচের অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৪ জুলাই অ্যান্টিগার স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ জুলাই জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার