ওয়াইফাই না থাকায় চার মাসে ৩ বার আত্মহত্যার চেষ্টা

news-image

নিউজ ডেস্ক : বাড়িতে ওয়াইফাই না থাকায় এক কিশোরী বধূ বিয়ের চার মাসের মধ্যে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই কিশোরী বধূর নাম ফারহানা খাতুন (১৫)। তিনি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইকতিয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে ফারহানা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফারহানার স্বামী ইকতিয়ার হোসেন বলেন, আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ফারহানা ঘরের মধ্যে বসে ঢুলছে। তাকে জিজ্ঞাসা করলে বলে ‘তোমার সব ওষুধ এক সঙ্গে খেয়ে ফেলেছি। ’ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, এর আগেও দুবার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সে। ১৫ দিন আগে গরুর জন্য আনা ওষুধ সবগুলো এক সঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ইকতিয়ার বলেন, আমি বিএ পাশ করেছি কিন্তু কোনো চাকরি পাচ্ছি না। এর মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। কিছুটা হতাশাগ্রস্ত আমি। আমার মাথায় বেশ যন্ত্রণা হয়, এ কারণে মাঝেমধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। যন্ত্রণার কমানোর জন্য ডাক্তার আমাকে কিছু ওষুধ খেতে দেয়। গত রাতে ফারহানা মিনারিল প্লাস, ভাটিনর ও ইসিপপ্লান বড়ি এক সঙ্গে খেয়ে ফেলে।

আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি বলেন, বাড়িতে ওয়াইফাই নিতে বলেছিল ফারহানা তা না নেয়ায় রাগে সে এ কাণ্ড করেছে।

ফারহানার মা সোনিয়া খাতুন বলেন, মেয়ের বয়স মাত্র ১৪ বছর। তার শরীরে রাগ বেশি। কোনো কিছু বললেই সে পাগলামী শুরু করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বোধাদীপ্ত দাশ পিকলু (বিডি দাশ) জানান, বর্তমানে ফারহানা আশঙ্কামুক্ত। তার পেট ওয়াশ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার