ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেছেন, পুলিশের দুই সদস্য তার ওড়না ধরে টান দিয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ওই দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এসময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়।

পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন। ওই যুবকও পুলিশ সদস্যদের চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছিলেন। অপর দিকে তারা চুপ ছিলেন।

ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে। জাগো নিউজ

https://www.facebook.com/100047406187222/videos/1026705364709733

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান