ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনের কাছে যাওয়ায় ব্যক্তি আটক

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে শোকার্তদের সারি থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাবলিক অর্ডার আইনে ওই ব্যক্তিকে আটকের পর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মেট্রোপলিটন পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে এক বিবৃতিতে বিষয়টি জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাত ১০টার দিকে মেটের সংসদীয় এবং কূটনৈতিক সুরক্ষা কমান্ডের কর্মকর্তারা ওয়েস্টমিনস্টার হলে গোলযোগের পর এক ব্যক্তিকে আটক করে।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের একটি ঘটনার বিষয়ে সতর্ক, যেখানে জনসাধারণের সারি থেকে বেরিয়ে একজন রানির কফিনের কাছে চলে যায়। তাদের এখন হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ন্যূনতম ব্যবধান রাখা হয়েছে।’

এর আগে সন্ধ্যায় রাজা তৃতীয় চার্লস, তার বোন প্রিন্সেস অ্যানি, ভাই প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড হলের এই আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ সোমবার তার শেষকৃত্যের দিন পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এখনো হাজার হাজার মানুষ লাইন দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের আশপাশে অবস্থান করছেন। টেমস নদী বরাবর মানুষের এই লাইন প্রায় সাত কিলোমিটারের বেশি লম্বা বলে জানা গেছে।

যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার