ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

news-image

সৌদি আরব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব। করোনা অতিমারিতে সুরক্ষা পেতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন উদ্যোগ নেয় সৌদি আরব। সবশেষ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে দেশটি। খবর গালফ নিউজের।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।

তাওক্কালনা এপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবে-
যে কোনো প্রকার আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
যে কোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
যে কোনো প্রকার সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই গমন করা হোক।
বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

এখন পর্যন্ত তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এখন এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা।

সম্প্রতি আফ্রিকাতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সৌদি আরবেও উত্তর আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান