ওমান থেকে স্পিনার বিপ্লবকে কেন ফেরত পাঠানো হচ্ছে?

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা সতর্কতায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের সঙ্গে বাড়তি দুজন স্ট্যান্ড বাই হিসেবে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি।বাড়তি দুই ক্রিকেটার ছিলেন – পেসার রুবেল হোসেন ও তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

করোনা পরিস্থিতিতে রিপ্লেসমেন্টের কোয়ারেন্টিন, বায়ো বাবল এসব মাথায় রেখে বাড়তি দুজন ক্রিকেটারকে যুক্ত করা হয় বলে জানিয়েছিল বিসিবি। দলের সঙ্গে ওমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় রুবেল ও বিপ্লবকে।

বিসিবি থেকে আরো জানানো হয়েছিল, বিশ্বকাপের পুরো সময় রুবেল ও বিপ্লব দলের সঙ্গে থাকবেন।

কিন্তু শনিবার রাতে আচমকা বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

স্ট্যান্ড বাই থেকে মূল দলে নেওয়া হয় পেসার রুবেলকে। আর ছেড়ে দেওয়া হয় বিপ্লবকে।

শনিবার বিসিবি জানিয়েছে, দুজনেরই বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে দেশে ফিরে আসার কথা ছিল।

জানা গেছে, বাংলাদেশের বিশ্বকাপ দলকে ওমানে রেখেই দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দেশে ফেরার জন্য শনিবার রাতেই টিম হোটেল ছেড়েছেন তিনি।

বিশ্বকাপ দলে রুবেলের অন্তর্ভূক্তি ও বিপ্লবের দেশে ফেরা নিয়ে বিসিবি থেকে কোনো ব্যাখ্যা আসেনি এখনো।

তবে এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্য অনুযায়ী পেসার তাসকিন আহমেদের ইনজুরি সমস্যার কারণে রুবেলকে ব্যাকআপকে হিসেবে দলে টানা হয়েছে।

এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ দলে কারও কারও ইনজুরির সমস্যা আছে। তাই স্ট্যান্ডবাই থেকে রুবেলকে মূল দলে টেনে নিয়েছি আমরা। প্রাথমিকভাবে আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ আছে, তার জন্যই আসলে রুবেলকে নেওয়া।

এখন প্রশ্ন উঠেছে— বিশ্বকাপে বাংলাদেশের খেলা শুরুর এক সপ্তাহ আগে কী এমন হলো যে, একজনকে রেখে আরেকজনকে ফেরত পাঠানো হচ্ছে? স্পিনার আমিনুলে দোষ কোথায়? আর ফেরত পাঠালে তাকে ওমানে নিয়ে যাওয়াই বা হলো কেন?

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান