ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

news-image

অনলাইন ডেস্ক : ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত একটি তেলের জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আজ বুধবার যুক্তরাজ্যের পঞ্চম নৌবহরের বিবৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে যুক্তরাজ্যের সামরিক কর্মকর্তার বলেছেন, ‘এ বিষয়ে আমরা অবহিত হয়েছি। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

জানা গেছে, ইসরাইলের একজন ব্যবসায়ী ও ধনকুবের ঐ জাহাজের মালিক। হামলার শিকার জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং কোম্পানির মাধ্যমে পরিচালিত।

এক বিবৃতিতে ইস্টার্ন প্যাসিফিক শিপিং কোম্পানি জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনাটি ঘটে। কোম্পানি থেকে জাহাজের সকল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় জাহাজের কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকল ক্রু নিরাপদ আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান