ওমানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ফাইনাল শেষ করে পরদিন ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান।

শুক্রবার রাতে আইপিএলের ফাইনালের চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়ের পর শনিবার সকালেই দুবাই থেকে ওমানে টিম বাংলাদেশের হোটেলে এসে পৌঁছেছেন সাকিব আল হাসান।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুপুরে এ তথ্য দিয়ে বলেন, সাকিব আজ সকালেই টিম হোটেলে এসে পৌঁছেছেন।

তিনি বলেন, ওমান সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের শেষ অনুশীলন।

টানা আইপিএল খেলা এবং আগের রাতে চেন্নাই সুপার কিংসের সাথে ফাইনালের পর আবার ভোরে আরব আমিরাত থেকে ওমান চলে আসা- সব মিলে একটা ক্লান্তি আছে। তা নিয়ে সাকিব অনুশীলন করবেন নাকি হোটেলে বিশ্রাম নেবেন, সে তথ্য জানাতে পারেননি রাবিদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান