ওমরাহ পালনে যাবেন সানাই মাহবুব

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি মাসের ২৭ তারিখ বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। বর আবু সালেহ মুসা, পেশায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন তিনি। বিয়ের পর মনের ইচ্ছের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সানাই।

জানালেন, নব এই দম্পতি যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারেন। আল্লাহ যেন তাড়াতাড়ি ওমরাহ নসিব করেন।

বিয়ের পর প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাই মনের কথা জানান সানাই মাহবুব। স্বামীর হাত ধরে রাখার কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন- ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন, যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি।’

এদিকে, ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। তখন কথা রটে, সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন তিনি। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন। সেসময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানান এই মডেল-অভিনেত্রী। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি।

সানাই মাহবুব একাধিক সিনেমায় কাজ করলেও তার একটিও সিনেমা আলোর মুখ দেখেনি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্যই তার এই আলোচনায় আসা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান