ওমরাহ পালনে গেলেন আলোচিত জেবা জান্নাত

news-image

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী জেবা জান্নাত। প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে হাজির হয়ে পরিচিত পান তিনি। এরপর টিকটক থেকে পা রাখেন ছোট পর্দায়। বেশ কিছু নাটকে কাজ করেন।

এরপর মাস কয়েক আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সেখান থেকেই আলোচনায় এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জেবা জান্নাত। বিভিন্ন সময়ই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাকে। সেসব মুহূর্তের ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগ করে নেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার জানা গেল, ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছেন এই অভিনেত্রী। ইতোমধ্যেই মদিনায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে ওমরাহ পালন করতে আজ মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন।

সোমবার (১৬ অক্টোবর) থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা জান্নাত। যেখানে দেখা যায়, মদিনার মসজিদে নববিতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি বোরকা, মাথায় হিজাব। এছাড়াও সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে আলোচিত এই মডেলকে।

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর ভক্তরাও জেবার ওমরাহ পালনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন ধরণের ইতিবাচক মন্তব্যও করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান