ওমরাহ করে এসে অভিনেত্রী বললেন, ‘রাখি নয়, ফাতিমা বলুন’

news-image

বিনোদন ডেস্ক : সৌদি আরবের মক্কায় ওমরাহ করে ভারতে ফিরেছেন মডেল, অভিনেত্রী ও ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। আজ বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে ভিড় করেন সাংবাদিক ও ভক্তরা। এ সময় তারা তাকে রাখি বলে সম্বোধন করলে তিনি তাদের বলেন, রাখি নয়, ফতিমা বলে ডাকতে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি কয়েক জন বন্ধুর সঙ্গে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ওমরাহ শেষে আজ সকালে তিনি ভারতে ফিরে আসেন। আজ সকালে তিনি মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তার কিছু ভক্ত তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় তার ওপর পুষ্পবৃষ্টিও চলে।

রাখি যখন মুম্বাই বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তখন কিছু চিত্র সাংবাদিক তাকে ঘিরে ধরেন। তারা ‘রাখিজি, রাখিজি’ বলে চিৎকার শুরু করলে রাখি তাদের উদ্দেশে বলেন, ‘রাখি নয়, ফতিমা বলে ডাকুন’। পরে তার কথা শুনে সাংবাদিকরা তাকে ফাতিমা বলেই ডাকেন।

এ সময় তাকে একটি ফুলের মালা পরাতে যান। প্রথমে পেছনে সরে যান রাখি, পরে সেই ভক্তের হাত থেকে সেই মালা নিয়ে নেন।

ওমরাহ করে আসার পরই ফাতিমা নামে ডাকতে বলছেন, তবে কি কাগজে-কলমেও নাম পরিবর্তন করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না, আমি কাগজে-কলমে আমার নাম বদলাই।’

ওমরাহ করতে গিয়ে সেখান থেকে একাধিক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাখি। একটি ভিডিওতে তাকে অঝোরে কাঁদতেও দেখা যায়। অনেকেই আবার তার এই পোস্টে তাকে কটাক্ষ করেছেন। বলেছেন তিনি নাকি এসব প্রচার পাওয়ার জন্য করছেন।

উল্লেখ্য, আদিল খানকে যখন বিয়ে করেন, তখন রাখি তার ধর্ম পরিবর্তন করে মুসলিম হন। তবে পরবর্তী কালে তিনি তার স্বামীর নামে একাধিক অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, আদিল তার ওপর অত্যাচার করতেন। সম্প্রতি দুজনেই দুটি আলাদা সংবাদ সম্মেলন ডেকে একে অন্যের প্রতি ক্ষোভ উগড়ে দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার