ওটিপি ছাড়া চলবে না হোয়াটঅ্যাপ!

অনলাইন ডেস্ক : ওয়াবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের ফোনে লেটেস্ট সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার পৌঁছেছে। এর ফলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করলে তা দ্রুত জানতে পারবেন। সম্প্রতি ভারতসহ গোটা বিশ্বেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার সংখ্যা বাড়ছে। নতুন এই সুরক্ষা ফিচার হাজির হলে ওটিপি ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা সম্ভব হবে না। ফলে কমবে সাইবার প্রতারণার সংখ্যা।

বর্তমানে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগইন করা যায়। এই ফিচার ব্যবহার করে একাধিক ফোন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইনের সময় যে অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন রয়েছে সেই ডিভাইসে ৬ ডিজিটের ওটিপি পৌঁছাবে। আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

যেকোনো ফিচার পরীক্ষামূলকভাবে প্রথমে বিটা টেস্টারদের কাছে পাঠানো হয়। পরীক্ষা সফল হলে তবেই সেই ফিচার সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়। যেকোনো ব্যবহারকারী বিটা টেস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও সাম্প্রতিক অতীতে একের পর এক নয়া ফিচার নিয়ে হাজির হয়েছিল বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। চলতি সপ্তাহেই এই মেসেজিং অ্যাপে এসেছিল অ্যাকসিডেনটাল ডিলিট ফিচার। এই ফিচার ব্যবহার করে কোনো মেসেজ ভুল করে ডিলিট করলে তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ডিলিট করার পরে তা ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আনডো বাটনে ক্লিক করলেই সেই মেসেজ আবার ফিরে আসবে।

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অ্যাভাটার। এই ফিচার ব্যবহার করে নিজের অবতার তৈরি করে তা চ্যাটের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও চাইলে সেট করা যাবে ডিপি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান