‘ঐতিহাসিক’ ভাষণে আর যা যা বললেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে পূর্ব-ইউক্রেনের দুটি রুশ বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলকে ‘স্বাধীন’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সোমবার দেয়া তার এ ভাষণকে ‘ঐতিহাসিক’ বলা যেতে পারে। কারণ, ভাষণটি একটি নতুন ও প্রাণঘাতি যুদ্ধের আশঙ্কা আরও উসকে দিয়েছে।

ওই টেলিভিশন ভাষণে পূর্ব-ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন।

তিনি বলেন, ‘আমি এ সিদ্ধান্তগ্রহণকে প্রয়োজনীয় বলে মনে করি- যা অনেক আগেই নেয়া উচিৎ ছিল- দ্রুততর সময়ের মধ্যে দোনেতস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বীকৃতি।’

পুতিন বলেন, ইউক্রেন কোন দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না।

ইউক্রেন ও ন্যাটো প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তা রাশিয়ার নিরাপত্তার জন্য হবে সরাসরি হুমকি।

ভাষণে পুতিন বলেন, আধুনিক ইউক্রেন রাশিয়ার তৈরি, বিশেষ করে বলশেভিক কমিউনিস্ট রাশিয়ার। ১৯১৭ সালের অভ্যুত্থানের পর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছিল।

ভাষণে বলশেভিক নীতির কারণে সোভিয়েত ইউক্রেনের উত্থান হয়েছে বলে উল্লেখ করেন পুতিন। তিনি ‘ভ্লাদিমির ইলিচ লেনিনের ইউক্রেন’ বলে বর্ণনা করেন।

পুতিন বলেন, ‘তিনি (লেনিন) প্রতিষ্ঠাতা ও স্থপতি। আর্কাইভের নথি থেকে এটাই পরিষ্কার হয়।’

ভাষণের একটি বড় অংশ জুড়ে ২০০৮ সালে ন্যাটো ইউক্রেন ও জর্জিয়াকে সদস্য পদ দেয়ার যে অঙ্গীকার করেছিল, তার সমালোচনা করা হয়।

তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে অনেকেই ইউক্রেনকে জোটে নেয়ার বিষয়ে সন্দিহান।

ভাষণে রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপেরও সমালোচনা করেন পুতিন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর রুশ নীতি সম্পর্কে তিনি বলেন, ‘তারা আমাদের আবারও ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে।’

এসব নিষেধাজ্ঞা রাশিয়ার সার্বভৌমত্বকে দৃঢ় ও সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন। সূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার