ঐতিহাসিক টেস্ট জিতে পাঁচে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও হয়েছিল সিরিজ হার দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পরও টেবিলের তলানিতে ছিল টাইগাররা। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এক লাফে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স।

বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্ট শেষে আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে ৩ ম্যাচ খেলে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে টাইগাররা পাঁচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।

বাংলাদেশের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলঙ্কা (২৪ পয়েন্ট)।

৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান