এ বছর জাতীয় কন্যাশিশু দিবস ৪ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হবে আগামী ৪ অক্টোবর, মঙ্গলবার। গত ২৭ সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস ২০২২ ও ৪-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে। প্রতি বছর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এ বছর আগামী ৪ অক্টোবর, মঙ্গলবার দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর সারা দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপন করা হবে। এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান