এ দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি!

news-image

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। এমন কী শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও পদত্যাগ করেছেন।

ওই দেশের অর্থনৈতিক সংকটের কথা স্মরণ করে আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী জানিয়েছেন, এ দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি! (আল্লাহ না করুক)। টিপ নিয়ে কথা হলো। কথায় কাজও হয়েছে। সেই পুলিশ সদস্য বিচারের আওতাধীন হয়েছে। এবার তবে বাজারে চৈত্রের খরতপ্ত দুপুরের মতোন আগুন লাগা দ্রব্যমূল্য নিয়ে কথা হোক।

– গ্যাস সংকট নিয়ে কথা হোক।

– শতভাগ বিদ্যুৎয়ানের দেশে দৈনিক এত এত লোডশেডিং নিয়ে কথা হোক।

– যাতাকলে আটকে পরার মতো রাস্তায় ট্র‍্যাফিক জ্যাম নিয়ে কথা হোক।

– শহরে মশার উপদ্রবে সিটি করপোরেশনের ব্যর্থতা নিয়ে কথা হোক।

অসহনীয় দ্রব্যমূলে আমজনতার নাভিশ্বাস উঠছে। বাজারে বেগুনের মূল্য ১০০ টাকা কেজি। সয়াবিন তেল, চাল, শাক-সবজি সবকিছুর দাম আকাশচুম্বী। সন্মান নিয়ে বেঁচে থাকা মধ্যবিত্তরা মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। তাতে আবার কেউ কেউ সেইসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে সহানুভূতি দেখাতে আহাজারি করছে।

যানজটে স্থবির হয়ে আছে তামাম ঢাকা শহর। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে যানজটে ইফতারের সময় চলে যায়। দৈনিক একজন মানুষ গড়ে ৩-৪ ঘণ্টা এই মনোরোম মনোটোনাস শহরে রাস্তার ট্র‍্যাফিকে নষ্ট করছে।

গ্যাস নাই। যাও আবার আছে, তাতে প্রেসার একদম কম। রান্না-বান্নার উপায় নাই। সুতরাং গ্যাস নিয়ে কথা হোক। অন্তত রান্না-বান্নাটা যেন ঠিকমতো করে রোজা রাখা যায়।

সরকার শতভাগ বিদ্যুৎয়ানের দেশ ঘোষণা করেছে। অথচ দৈনিক ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। শতভাগ বিদ্যুৎয়ানের দেশে এত লোডশেডিং দিয়ে বিদ্যুৎ জমিয়ে কি করছে কর্তাবাবুরা? মশা মারতে কামান নিয়ে এসেও সিটি করপোরেশনের মেয়ররা ব্যর্থ।

শ্রীলঙ্কার সংসদের অনেক সেলিব্রেটিরা এমপি-মন্ত্রী হয়েছিল। তারাও জনগণকে উন্নয়ের গল্প বলত। এখন শ্রীলঙ্কার জনগণ দেখল, তাদের পরনের কাপড় পর্যন্ত নাই। গোটা দেশ এখন ল্যাংটা।

যেহেতু কপালে টিপ দিয়ে কথা বলাতে কাজ হয়েছে, সেহেতু এবার অন্তত গলায় বেগুন ঝুলিয়ে ট্র‍্যাফিক জ্যামে বসে খালি গ্যাসের চুলার ছবি দিয়ে কথা হোক। কথা বললে যদি কাজ হয় তবে এবার এটুকু কথা বলা হোক। নীতিহীন নেতা, অপরিকল্পিত নগর, জবাবদিহিতার অভাব সবকিছু রোজদিন আমাদের মারে।

সবশেষে ওমর সানী জানান, লেখাটির মূল লেখক মিশুক মুনীর। তিনি এটি শেয়ার করেছেন। ছোট ভাই সমতুল্য তাই।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার