এসেছে কয়লা, চালু হচ্ছে রামপাল

news-image

মোংলা প্রতিনিধি : কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি সপ্তাহখানেক পর ফের চালু হতে যাচ্ছে।

বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে এ প্রকল্পের কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ এম,ভি স্পাইনেল।

জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা। এরপর আবার আগামী ১৬ ফেব্রুয়ারি ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসার শিডিউল রয়েছে আরো একটি জাহাজের।

কয়লাবাহী বিদেশি জাহাজ এম,ভি স্পাইনেল’র স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি.’র খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি স্পাইনেল বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। বুধবার রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। এরপর বিদেশি ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা (কার্গো-কোস্টার) নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে।

তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে ভিড়বে আরো একটি বিদেশি জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সব কয়লাই আসবে ইন্দোনেশিয়া থেকে।

রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম জানান, কয়লার সংকটে গত ১৪ জানুয়ারি প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ থাকার মধ্যেই বুধবার ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজ করে কয়লা আনা হবে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা যাবে কয়লার গোডাউনে। মজুত গোডাউন থেকে কয়লা নিয়ে জ্বালানির ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। যদিও এ প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই এ সব প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।

তিনি আরো বলেন, আশা করছি এখন থেকে নিয়মিত কয়লা আসতে থাকবে, ফলে প্ল্যান্টটির উৎপাদন ব্যাহত কিংবা বন্ধের আর তেমন আশঙ্কা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না।

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রিডে। আর ১৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে চলতি বছরের জুন-জুলাই মাসে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার