এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক-টুইটার

news-image

১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে।

পরীক্ষা চলাকালে কেবল ওই ৩ ঘণ্টাই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) একটা লিমিটেড টাইমের জন্য ফেসবুক বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। কতক্ষণ বন্ধ থাকবে সে টাইমটা মেনশন করছি না, আলাপ করে সময়টা নির্ধারণ করা হবে। একেবারে বন্ধ তা নয় একটা লিমিটেড টাইমের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে।

ফেসবুক ছাড়া আরও অন্যান্য যোগাযোগ মাধ্যম আছে যেখানে প্রশ্ন ফাঁস হয়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ বলেন, আমি ফেসবুক বলতে বুঝিয়েছি প্রযুক্তিগত বিষয়গুলো। আমি কেবল একটার নাম উল্লেখ করেছি। প্রযুক্তিগত যে সুযোগগুলো তারা (প্রশ্ন ফাঁসকারী) নেয় সেগুলো যাতে বন্ধ করা যায়। তারাও (বিটিআরসি) চিন্তা করছেন কী কী মাধ্যমে এটা হতে পারে। কীভাবে এগুলো বন্ধ করা যেতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, এটা লিমিটেড টাইমের জন্য হলে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। দুই তিন ঘণ্টায় কিছু হবে না।

এরআগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার