এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় এসএমসি স্যালাইন কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচার করার কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিশে।

নায়ক শাকিব খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন গত ৩ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান। বুধবার (৬ সেপ্টেম্বর) তিনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন।

নোটিশে ৭ দিনের মধ্যে চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও মহাব্যবস্থাপক (মাকের্টিং) খন্দকার শামীম রহমান বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, ২০১৯ সালের ৭ মার্চ ওরস্যালাইনের বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন শাকিব খান। এর সময়কাল ছিল ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। পরে উভয়পক্ষের সম্মতিতে আরও ১৮০ দিন বিজ্ঞাপন প্রচার করা হয়। যার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। এরপর আরও প্রায় ৫ মাস বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। যার স্ক্রিনশট আমাদের কাছে আছে। এতে শাকিব খান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ কোটি টাকার। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এসএমসিকে এ টাকা দিতে হবে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান