এশিয়ার সেরা ১’শ বিশ্ববিদ্যালয়ে স্থান পায়নি বাংলাদেশ

news-image

টিপস ডেস্ক : এশিয়ার সেরা ১’শ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারো তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।

কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের ৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ।

তালিকায় সর্বোচ্চ স্থানটি দখল করেছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের নামও এ তালিকায় নেই।

লন্ডন ভিত্তিক সাপ্তাহিক টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) শিক্ষার মান, গবেষণাসহ কিছু মানদণ্ডের বিচারে তৈরি করেছে ২০১৫ সালে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান ভিত্তিক এ তালিকা।

বৃহস্পতিবার এ তালিকাটি প্রকাশ করা হয়।

এ তালিকায় জাপান ও চীনের দাপট স্পষ্ট। এতে জাপান শীর্ষে থাকলেও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক থেকে জাপানকে পেছনে ফেলেছে চীন।

তালিকায় চীনের ২১টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। অন্যদিকে জাপানের ১৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর জাপানের ২০টি ও এর আগের বছর ২২টি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল তালিকায়। সংখ্যার দিক থেকে চীন এগিয়ে রয়েছে ।

গত বছর চীনের ১৮টি ও এর আগের বছর ১৫টি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল তালিকায়।

তালিকার বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো- ইউনিভার্সিটি অব টোকিও (বিশ্বে ২৩তম), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (২৫তম), ইউনিভার্সিটি অব হংকং (৪৩তম), পিকিং ইউনিভার্সিটি, চীন (৪৮তম), সিনহুয়া ইউনিভার্সিটি, চীন (৪৯তম), সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া (৫০তম), হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৫১তম), কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দক্ষিণ কোরিয়া (৫২তম), কিয়োটো ইউনিভার্সিটি, জাপান (৫৯তম) ও নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর (৬১তম)।

তালিকায় এশিয়ার শততম স্থানটি পেয়েছে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া)।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার