এশিয়ার পাঁচটি দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা

news-image

ফোর্বস ম্যাগাজিনের সম্প্রতি প্রকাশ করা একটি তালিকায় এশিয়ার সবচেয়ে দূষিত পাঁচটি শহরের তালিকায় ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এসব নাম তুলে আনা হয়।

তালিকায় এরপরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার কালিমান্তান, ভারতের মুম্বাই ও নিউদিল্লিও রয়েছে তালিকায়। চীনের ইয়ানতাই রয়েছে পাঁচ নম্বর অবস্থানে।

রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকার বস্তির বাসিন্দারা নিরাপদ পানিও পান না। সেখানে পয়:নিস্কাশন ও বর্জ্যব্যবস্থাপনাও নেই। তবে ২০১১ সালের গবেষণাতেই এসব তথ্য জানিয়েছিলো ইউনিসেফ।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা এত বেশি যে সেটা ক্রমাগত মৃত্যুর হার বাড়াচ্ছে।

তবে বিশ্বের গোছানো শহরগুলোর মধ্যে ব্যাংকক অন্যতম বলে উল্লেখ করে বলা হয়েছে, ব্যাংকক নাকি সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করছে যে তাদের রাস্তার পাশে যেসব খাবার পাওয়া যায় সেসব তারা নিষিদ্ধ করে দেবে। তারা এই সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ওই এলাকাকে আরো বেশি পরিচ্ছন্ন ও গোছানো করতে। কিন্তু ওই খাবারগুলোই তো ব্যাংককের পর্যটকদের মূল আকর্ষণ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার