এশিয়ান গেমস হকির বাছাইয়ে গ্রুপসেরা বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাইয়ে গ্রুপসেরা হলো বাংলাদেশ। গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর চ্যাম্পিয়ন হলো লাল-সবুজ জার্সিধারিরা।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এই জয় পায় বাংলাদেশ। খেলার ১৯তম মিনিটে বাংলাদেশ দলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ রাকিবুল।

এর আগে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করেছিল বাংলাদেশ। পরে গত মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে দলটি।

এদিকে এশিয়ান গেমস ২০২২ ইতোমধ্যে স্থগিত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এশিয়ান গেমসের ১৯তম আসর বসার কথা ছিল। তবে হকির বাছাই ঠিকই চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান