এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

news-image

২০২৩ সালে চীনে হতে যাচ্ছে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। খেলবে ২৪ দল। এর মধ্যে এশিয়ার শীর্ষ ১২ দল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। বাকি ১২ দল আসবে বাছাই পর্ব থেকে। আজই (বৃহস্পতিবার) এএফসির কুয়ালামপুরের কার্যালয়ে বাছাই পর্বের ড্র হয়ে গেলো। ড্রতে ‘ই’ গ্রুপে বাংলাদেশের জায়গা হয়েছে শক্তিশালী বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের সঙ্গে।

জামাল ভূঁইয়াদের বাছাই পর্ব খেলতে হবে মালয়েশিয়ায় গিয়ে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ ১৮৬তে অবস্থান করছে। গ্রুপে থাকা বাহরাইন ৮৯, মালয়েশিয়া ১৫৪ ও তুর্কমেনিস্তান আছে ১৩৪তম স্থানে।

অন্যদিকে কাতার বিশ্বকাপের বাছাই দিয়ে আগেই চীনের টিকিট পেয়েছে ১২ দল- জাপান, সিরিয়া, কাতার, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান, ভিয়েতনাম ও লেবানন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার