এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। তৃতীয় ম্যাচেও প্রকৃতির একই রূপ। এদিনও বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি, আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের অর্ধেক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে গেছে বাংলাদেশ।

আজ (১৬ জুন) ছিল গ্রুপপর্বে জুনিয়র টাইগ্রেসদের তৃতীয় ও শেষ ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ সময় ধরে খেলা শুরুর জন্য অপেক্ষায় ছিলেন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ‌‌‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। কিন্তু সেদিনও বৃষ্টির কারণে খেলা হয়নি। ৩ ম্যাচ শেষে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরাও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়েই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় লতা মন্ডলের দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্যটা খুব বড় না হলেও বোলারদের কল্যাণে জুনিয়র টাইগ্রেসরা শেষ পর্যন্ত সহজ জয় পায়।

আগামী সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান ‌‌‘এ’ দল। তাদের সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান