এশিয়া কাপের সূচি: বাংলাদেশকে নিয়ে টানাটানি

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের খসড়া সূচি সম্পর্কে ধারণা দিয়েছে ক্রিকেট বিষয়টি সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ওই সূচি অনুযায়ী, ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ক্রিকইনফো জানতে পেরেছে যে, ম্যাচটি মূলতানে খেলবে পাকিস্তান।

সূচিতে পাকিস্তান ও ভারতের ম্যাচ রাখা হয়েছে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে হতে পারে ম্যাচটি। যদিও পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে হাইভোল্টেজ ওই ম্যাচ হবে ডাম্বুলায়।

এশিয়া কাপে বাংলাদেশ ৩ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি হবে লাহোরে। ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ঘরের মাঠে মোট চারটি ম্যাচ আয়োজন করবে। বাকি ম্যাচটি সুপার ফোরের।

খসড়া সূচি সত্য হলে, বাংলাদেশ গ্রুপ একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ওই ম্যাচটি হতে পারে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বর হতে পারে ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ওই ম্য্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

সূচির খসড়া অনুযায়ী, পাকিস্তান ও ভারত সুপার ফোরে গেলে পাকিস্তান হবে এ১ এবং ভারত হবে এ২। একইভাবে বাংলাদেশ সুপার ফোরে গেলে তারা থাকবে বি২তে। শ্রীলঙ্কা থাকবে বি১। আফগানিস্তান সুপার ফোরে গেলে ওই দুই দলের এক জায়গায় বসবে তাদের নাম।

যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে এবং অনুমিতভাবে ভারত-নেপাল গ্রুপ থেকে পাকিস্তানও সুপার ফোরে থাকে তাহলে লাহোরে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। বাংলাদেশ সুপার ফোরে গেলে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ খেলে বাকি দুই ম্যাচের জন্য আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে গেলে খসড়া সূচি বাস্তবায়ন ‘অসম্ভব’ হয়ে যাবে! কারণ ৫ সেপ্টেম্বর লাহোরে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পরদিনই তাদের এক দল ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ কীভাবে খেলবে!

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান