এরশাদের সুস্থ্যতা কামনায় রংপুরে জাতীয় পার্টির দোয়া মাহফিল

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাপার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখা এ দোয়া মাহফিল আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে দলীয় চেয়ারম্যানের শারীরিক অবস্থা সম্পর্কে নেতা-কর্মীদের অবগত করেন জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক। পরে সাবেক রাষ্ট্রপতির রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এরশাদ ভক্তরাসহ দলের নেতা-কর্মী ও সমর্থকরা মোনাজাতে তাদের প্রিয় নেতার সুস্থতা কামনা করে অশুসিক্ত প্রার্থনা করেন।

অনুষ্ঠানে জেলা মহানগর জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সহ-সাধারণ সম্পাদক খতিবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাপার সদস্য হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জাপার আহ্বায়ক কাজলী বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে এরশাদের সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা রংপুর জেলার সকল মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গতকাল বুধবার (২৬ জুন) সকাল ৯টায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। জাতীয় পার্টি সূত্রে জানা যায়, বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবেক এ রাষ্ট্রপতিকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার