এরশাদকে প্রচারে নিষেধাজ্ঞা, খালেদার বিষয়ে সতর্কতা

01917214741_1371059770_1-8227_1_76415ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে যেতে পারবেন না বলে তাকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি কোনো পদে না থাকায় প্রচারের সুযোগ থাকলেও গাড়িবহর নিয়ে যাওয়ায় জনসাধারণের চলাচল বিঘি্নত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, শীর্ষ নেতাদের নিয়ে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকতে মেয়র প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের বলা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণার সময় সম্প্রতি রাস্তাঘাট বন্ধ ও গাড়িবহর ব্যবহারের বিষয়টি নজরে এসেছে, যা আচরণবিধি পরিপন্থী। সোমবার মেয়র প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের কথা জানিয়ে এই নির্বাচনী কর্মকর্তা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ভালোভাবে বিধি মেনে প্রচারণার নির্দেশনা দিয়েছি। সেই সঙ্গে ভোটের ফল সংগ্রহ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে আর প্রচারণায় অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বলে মিহির জানিয়েছেন।

তিনি বলেন, জাপা চেয়ারম্যান ইতিমধ্যে কয়েকটি সভায় অংশ নিয়েছেন, প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন। সরকারি সুবিধাভোগী ব্যক্তি হিসেবে তাকে প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করেছি আমরা। জাপা চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে অবগত হয়েছেন বলেও জানান তিনি। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেছেন, তার নির্বাচনী এলাকায় এখনো পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আসেনি। বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে রবিবার উত্তরায় প্রচার চালাতে গিয়ে খালেদা জিয়া বাধার মুখে পড়েন, আর সোমবার বিকালে কারওয়ান বাজারে পথসভা করার সময় হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার