‘এরদোগানের অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন সত্যি হবে না’

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত ধরে ৩০ কিলোমিটার এলাকা নিয়ে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সিরিয়ার সংসদ সদস্য (এমপি) আম্মার আল-আসাদ।

তিনি বলেন, ‘এটি এরদোগানের মস্তিস্ক থেকে আসা প্রস্তাব, যার শেকড় মূলত তার উপনিবেশিক প্রকল্পের মধ্যে রয়েছে।’

এক সাক্ষাৎকারে সিরিয়ার এমপি আম্মার আল-আসাদ এ কথা বলেছেন বলে রুশ বার্তা সংস্থা স্পুটনিকের বরাত দিয়ে জানিয়েছে পার্স টুডে।

এমপি আম্মার আল-আসাদ বলেন, ‘সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার ভেতরজুড়ে নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। এরদোগানের অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ার প্রতি এরদোগানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি ও উপনিবেশিক মানসিকতার সঙ্গে আমরা পরিচিত। তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অন্তর্ঘাতমূলক তৎপরতা ও প্রতারণার আশ্রয় নিতে দ্বিধা করেন না। এরদোগান সিরিয়া সীমান্তে যে নিরাপদ অঞ্চল গঠনের কথা বলছেন, তা আন্তর্জাতিক নিয়ম নীতি বা চুক্তিতে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান