এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পিএসজির

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে লিগ ওয়ানেও হোঁচট খাচ্ছিল পিএসজি। ব্রেস্তের বিপখে ৮৯ মিনিট পর্যন্ত সমতায় আটকে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে তেমনটা হতে দেননি কিলিয়ান এমবাপ্পে।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মেসির পাসে এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ে লিগ শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৫।

ব্রেস্তের মাঠে গোলের দেখা পেতে পিএসজি অপেক্ষা করেছে প্রথমার্ধের ৩৭ মিনিট পর্যন্ত। ২৫ গজ দূর থেকে এমবাপ্পের শট নিয়ন্ত্রণে নিতে পারেননি ব্রেস্তের গোলরক্ষক বিজোত। সেখান থেকে দুর্দান্ত শটে পিএসজিকে এগিয়ে দেন কার্লোস সোলার। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। মাত্র ৬ মিনিটের মাথায় ব্রেস্ত সমতায় ফেরে। সার্জিও রামোসকে ফাঁকি দিয়ে জোড়ালো শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক অনোরাত। বিরতিতে যাওয়ার আগে দু’দলের সমতা ছিল ১-১ গোলের।

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করে পিএসজি। কিন্তু কিছুতেই জয়সূচক গোলের দেখা পাচ্ছিলেন না মেসি-এমবাপ্পেরা। খেলা এগুচ্ছিল ড্রয়ের দিকে। খেলার এমন পরিস্থিতিতে ব্রেস্তও গোলের জন্য মরিয়া হয়ে উঠছিল। সেটিই যেন কাল হলো তাদের। শেষ মুহুর্তে কাউন্টার এটাকে মেসির লম্বা পাস থেকে ব্রেস্তের জালে বল পাঠান এমবাপ্পে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান