এমবাপ্পের জোড়া গোলে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়েছে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ সুপার কাপ থেকে বিদায় ঘণ্টা বাজলেও লিগ ওয়ারে জয়ে দিকে এগিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে ও লিওেনল মেসির দল পিএসজি। এমবাপ্পের জোড়া গোলে অঁজেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।

অঁজের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি গোলই করেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে ব্যবধান কমান সাদা থিউব।

খেলার শুরু থেকেই মাঠ দাপিয়ে বেড়ায় পিএসজি। ৯ মিনিটের মাথায় সফরকারীদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আর খেলার ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মাঝমাঠ থেকে লিওনেল মেসির বাড়ানো বল অনেকটা ফাঁকায় পেয়ে গোলকিপারকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফরোয়ার্ড।

বিরতির পর নতুন উদ্যমে খেলে ব্যবধান কমাতে পারলেও মাথা হেট করেই মাঠ ছাড়তে হয়েছে অঁজেকে। খেলার ৮৭ মিনিটে এক গোল করে ক্লাবটির হয়ে ব্যবধান কমান সাদা থিউব।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। আর ৩১ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান