এমবাপের জোড়া গোল, শিরোপার দুয়ারে পিএসজি

news-image

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমে লিগ শিরোপা বাদে আর কোনো শিরোপা জয়ের সম্ভাবনা নেই পিএসজির। লিগ শিরোপা জয় নিশ্চিতের জন্য অক্সের বিপক্ষে মাঠে নামে মেসি-এমবাপেরা। খেলা শুরুর মাত্র ৬ মিনিট। ফ্যাবিয়ান বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপের দিকে। দুর্দান্ত ফিনিশিংয়ে আদায় করে নেন গোল। দুই মিনিট পর মেসির এগিয়ে দেয়া বল জালে জড়ান এমবাপে। বাকি সময়ে ফিনিশিংয়ে ততটা কার্যকর হতে পারল না পিএসজি। উল্টো গতিময় সব প্রতি-আক্রমণে মাঝে মধ্যে কাঁপন ধরাল অক্সের।

তবে রক্ষণ ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার দৃঢ়তায় ২-১ গোলে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ল ক্রিস্তফ গালতিয়ের দল।

এদিকে এই জয়ে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত পিএসজির। যদি না অসম্ভব কিছু ঘটে। যদি পিএসজি তাদের বাকি দুই ম্যাচ হেরে যায়, তবুও তারা টেবিলে দুইয়ে থাকা লেন্সের চেয়ে গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকবে পিএসজি।

লিগে ৩৬ ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট ৮৪। আর সমান ম্যাচে টেবিলের দুইয়ে থাকা লেন্সের পয়েন্ট ৭৮। তবে এই দুই দলের গোল ব্যবধান হচ্ছে ১৬।

রোববার (২১ মে) রাতে লিগ ওয়ানে অক্সের বিপক্ষে ম্যাচের ৮ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বড় জয়ের স্বপ্ন দেখছিল পিএসজি। তবে পরে বেশকিছু সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় মেসি-এমবাপ্পে-রুইজরা। উল্টো এক গোল হজমও করতে হয় তাদের।

প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। তবে বিরতি থেকে ফিরে এক গোল পরিশোধ করে অক্সের। ম্যাচের ৫১ মিনিটে লাসসিনা সিনায়োকো অসের হয়ে গোল করেন। এদিকে ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে অসের গোলরক্ষকের দুর্দান্ত সব সেভে শেষ পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেননি এমবাপ্পে।

লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল হলো এমবাপ্পের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকারই। ৩৩ ম্যাচে ২৬ গোল নিয়ে দুই নম্বরে লিওঁর স্ট্রাইকার আলেকজান্দ্রে লেকাজেতে। লিগ ওয়ানের গোল্ডেন বুটের লড়াইটা মূলত এ দুজনের মধ্যেই।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার