এমপি আনারকে টুকরো টুকরো করেন কসাই জিহাদ

news-image

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কসাই জিহাদ নামের এক যুবককে ভারত থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার জিহাদই এমপি আনারকে কেটে টুকরো টুকরো করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

এ প্রতিবেদনে সংবাদ প্রতিদিন জানিয়েছে, নিউটাউনের ফ্লাটে বাংলাদেশি ভাড়াটে খুনিদের হাতে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম আনোয়ার। খুনের নেপথ্যে মূল চক্রী হিসাবে অভিযোগের তির আজিমের বন্ধু তথা বাংলাদেশের ব্যাবসায়ি আক্তারুজ্জামান শাহিনের বিরুদ্ধে। সে টোপ হিসাবে নিজেরই সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমানকে ব্যবহার করেন। বন্ধু সেজে ভাড়াটে খুনিরাই আজিমকে নিউটাউনের ফ্লাটে নিয়ে আসে। বাংলাদেশ পুলিশের কাছ থেকে সিআইডির গোয়েন্দারা জেনেছেন, গত ১৩ মে বিকেল চারটে নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় এমপি আজিমকে। এরপর শাহিনের নির্দেশেই তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার সিআইডি জিহাদ হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের খুলনার বাসিন্দা এই জিহাদই সাংসদকে খুনের পর টুকরো টুকরো করেছিল।

সিআইডি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিহাদ একজন কসাই। এই কাজের জন্য মুম্বাই থেকে তাকে আনা হয়। আক্তারুজ্জামান দু’মাস আগেই জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল। জিহাদ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে ও আরও চারজন বাংলাদেশি নাগরিক মিলে সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান