এমপির ‘কোটায়’ বিনা খরচে মিলবে হজের সুযোগ, প্রতারণার ফাঁদে শিক্ষকরা

news-image

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে সংসদ সদস্যের ‘কোটায়’ শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষকদের হজে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক বাদী হয়ে গত ২৬ এপ্রিল সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

জানা গেছে, গত ২০ এপ্রিল থেকে একটি প্রতারকচক্র ০১৮৮৬-৪৮৫৭৫১ ও ০১৮৮৬-৩২২০১৯ মোবাইল নম্বর থেকে ফোন করে এমপির পিস ও এপিএস পরিচয় দিয়ে দাগনভূঞা ও সোনাগাজীর হাইস্কুল এবং মাদ্রাসার প্রধানদের জানায় এমপির কোটায় বিনা খরচে ধর্মীয় শিক্ষকদের হজে নিয়ে যাওয়া হচ্ছে। যারা হজে যেতে চান তাদের নিবন্ধন ফি বাবদ সাড়ে ৭ হাজার টাকা বিকাশ করতে বলা হয় ওই নম্বরে। অনেকে টাকা পাঠানও। কিন্তু পরে যোগাযোগ করতে গেলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এ ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন দাগনভূঞার সুজাতপুর হাইস্কুল, আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমি, বাতশিরী হাইস্কুল, দরবেশেরহাট আলিম মাদ্রাসা, সোনাগাজীরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষক।

দাগনভুঞার সুজাতপুর হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মামুদুল হাসান জানান, প্রধান শিক্ষকের কাছে হজে নিয়ে যাওয়ার বিষয়টি শুনে তিনি ওই নম্বরে ফোন দিয়ে টাকা পাঠান। পরে নম্বর বন্ধ পাওয়া যায়।

সামছুল হক মিয়া আর্দশ একাডেমির প্রধান শিক্ষক আবু তাহের বলেন, ‘আমাকেও ফোন করা হয়েছিল, তবে আমি সাড়া দিইনি।’

এ বিষয়ে সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, এসব কর্মকাণ্ড গর্হিত। তিনি হজে কোনো লোক পাঠান না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান