এবি ব্যাংক কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের কারওয়ান বাজার শাখার রিটেইল ব্যাংকিং ডিভিশনের সাবেক টিম লিডার এস এম রেজাউল আনোয়ারের ৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে সরকারি কর্মচারীর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের জন্য তিন বছর, জাল কাগজপত্র তৈরির জন্য দুই বছর এবং জাল জালিয়াতির আরেক ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় রেজাউল আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১৬ সালের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামি করা হয় এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সাবেক সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার কাজী আশরাফ আলীকে।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে কারওয়ান বাজার শাখার পাঁচটি হিসাবের বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করে ওই ডেবিট কার্ডের মাধ্যমে ২০১৩ সালের ২ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩৯ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ১৪ লাখ ৭ হাজার টাকা প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যহারের মাধ্যমে আত্মসাৎ করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রেজাউল আনোয়ারকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন মনিরুল ইসলাম। ওই বছরের ২৮ জুন আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার