এবার ২ মহাদেশে বইবে ‘হাওয়া’

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ জয় করে এবার ‘হওয়া’ বইবে বিদেশেও। ওশেনিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বড় চারটি দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও এর নির্মাতা মেজবাউর রহমান সুমন।

তারা জানায়, দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।’

এদিকে, ‘হাওয়া’ সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই উপচেপড়া ভিড় দেখা গেছে হলগুলোতে। বিশেষ করে অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে টিকিট পেতে বেশ বেগ পেতে হচ্ছে দর্শকদের।

‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান