এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন কাদের মির্জা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৫ জুন) বিকেলের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতারের সময় বেধে দেন তিনি। তার দাবি মেনে না নিলে বুধবার (১৬ জুন) সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে মাইকে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এডিশনাল এসপি শামিম, ওসি তদন্ত ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তাণ্ডব চলছে। প্রশাসনে ছত্রছায়ায় সন্ত্রাসীরা (প্রতিপক্ষ) তাণ্ডব চালাচ্ছে। তাদের একটি লোককেও প্রশাসন গ্রেফতার করেনি। মঙ্গলবার বিকেলের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় অবরোধ চলবে।
বুধবারের অবরোধে শুধু ব্যাটারিচালিত রিকশা চলবে। বাকি সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কাদের মির্জা।

তিনি অভিযোগ করেন, ‘কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস-সিএনজি ভাঙচুর ও লুটপাট করছে। কিন্তু প্রশাসন টাকা খেয়ে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

কাদের মির্জা আরও বলেন, ‘পরশু (বুধবার) কোনো বাস-সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না। সন্ত্রাসীদেরকে (প্রতিপক্ষ) পেলে তাদের হাত-পা ভেঙে দিবেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী