এবার ১০০ টাকায় মিলবে পাঁচ কেজির তরমুজ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাঁচ স্থানে কৃষকের দামে তরমুজ বিক্রি করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কার্যক্রম। কৃষক সরাসরি এ তরমুজ বিক্রি করবেন।

এই পাঁচ স্থান হলো- খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এবং পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে।

এসব স্থান থেকে পাঁচ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, সাত কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা, ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসেবে বিক্রি হবে।

২৭ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। পরে বাজার পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। ‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা) নিয়েছে এ উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান