এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর সম্ভাব্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য (এমপি) এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়েছে। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এটি ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে, যা সরকারের সাফল্যের একটি মাইলফলক।

প্রসঙ্গত, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। তবে গত বছর করোনা পরিস্থিতিতে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান